সুদানে অবস্থিত ইসলামি ইরানের দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : হযরত ইমাম আলী ইবনে মুসা আল-রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে সুদানের রাজধানী খারতুমে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজিত হয়েছে। মুয়াহ্হাদ-এ ইমাম সাদিক (আ.) ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান এ ইনস্টিটিউটের শিক্ষকগণ, ছাত্রগণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে গত বুধবার (২৬শে সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
আড়ম্বর এ অনুষ্ঠানটি, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে উক্ত ইনস্টিটিউটের ছাত্ররা দলীয় ইসলামি সঙ্গীত পরিবেশনের পর হযরত মুহাম্মাদ (স.) এবং ইমাম রেজা (আ.) এর সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন।
অতঃপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের অস্থায়ী রাষ্ট্রদূত জনাব ইকবালী, ইমাম রেজা (আ.) এর জীবনী’র উপর আলোকপাত করে তার হতে বর্ণিত বেশকয়েকটি হাদীস উল্লেখ করেন এবং এ সকল হাদীসের গুরুত্বপূর্ণ শিক্ষা উপস্থিতদের উদ্দেশ্যে তুলে ধরেন।
এরপর সুদানে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র প্রধান হুজ্জাতুল ইসলাম মালাকুতী তার বক্তব্যে হযরত ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ জানিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে বর্তমানে শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার কথা উল্লেখ করে বলেন : বর্তমানে ইসলামের শত্রুরা মুসলমানদের পবিত্র নিদর্শন, হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননার মাধ্যমে ইসলামের ভাবমূর্তি বিনষ্ট করার কুউদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। এর প্রতিবাদে সুদানের জনগনের বিক্ষোভের ভূয়সী প্রসংশা করেন তিনি।
ইরানি কালচারাল কাউন্সেলর, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত ফিল্মের নিন্দায় প্রদত্ত ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র বাণী পড়ে শোনান।
এরপর মুয়াহ্হাদ-এ ইমাম জাফার সাদিক (আ.) ইনস্টিটিউটের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মো’তাকেদী, উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপনের পর ইমাম রেজা (আ.) এর একটি মূল্যবান হাদীসের ব্যাখ্যা প্রদান করেন। অতঃপর তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষতঃ ইরানি কর্মকর্তাদের প্রতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন।
উল্লেখ্য, এ অনুষ্ঠান শেষে এ ইনস্টিটিউটের মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#